ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক টাস্কফোর্স অভিযান

কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক টাস্কফোর্স অভিযানে ১৩,৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন
কুষ্টিয়া ব্যাটালিয়ন( ৪৭ বিজিবি)র সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় গত ২১ জুন বিকাল ১৭০০ ঘটিকা হতে রাত ১০ টা পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন( ৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুষ্টিয়া পৌর মার্কেটে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মৎস্য অফিসার, এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নেতৃত্বে বিজিবির যৌথ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৩,৮৪৪ কেজি অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করা হয়।উদ্ধারকৃত অবৈধ জালের আনুমানিক সিজার মূল্য: ২,০৭,৬৬,০০০/- (দুই কোটি সাত লক্ষ ছেষট্টি হাজার টাকা)।

কুষ্টিয়া পৌর মার্কেট অভিযানে জব্দকৃত অবৈধ জাল জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক ও চোরাচালানসহ সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এই অভিযান বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী জিরো টলারেন্স নীতির একটি সফল বাস্তবায়ন। ভবিষ্যতেও বিজিবি এই ধরনের অপরাধ দমনে কঠোর এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক টাস্কফোর্স অভিযান

আপডেট সময় : ০৯:৫০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫