ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় ৭শত ৮২ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মাদ্রাসা, মন্দিরসহ ১১ প্রতিষ্ঠানের পুকুরে উপজেলা মৎস্য বিভাগ আজ শনিবার (২১ জুন) সকালে রুই, কাতলা, মৃগেল মাছের এই পোনা অবমুক্ত করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্যমে এ কর্মসূচির উদ্ধোধন করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী সফিউল আজম, সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বলেন, দেশীয় মাছ রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে মৎস্যজীবীদেরকে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বদ্ধ করতে হবে। সরকারি খাল ও জলশয় দখলমুক্ত এবং পরিকল্পিত মাছের ঘের কাটার মাধ্যমে আমারা দেশীয় মাছ রক্ষা করতে পারি।

তিনি আরো বলেন, কোটালীপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য অভয়াশ্রমগুলো থেকে মাছ ধরা বন্ধ করে তদারকি বাড়াতে হবে। সব বিষয় যদি আমরা মেনে চলি তা হলে আমাদের পক্ষে দেশীয় মাছ রক্ষা করা সম্ভব। সাথে সাথে যে মাছের পোনাগুলো আমরা বিভিন্ন খালে বিলে অবমুক্ত করছি সে গুলোও বড় না হওয়া পর্যন্ত সকলকে না ধরার জন্য অনুরোধ করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

কোটালীপাড়ায় দেশীয় মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫