মৌলভীবাজারে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্য রূপ নিয়েছে। স্বেচ্ছাচারিতা ও তৃণমূল উপেক্ষার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।
বৃহস্পতিবার ১৯ জুন মৌলভীবাজার শহীদ মিনারে প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এলাকায় সমাবেশে মাধ্যমে শেষ হয়।
সভাপতির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান,মাহবুব ইজদানি ইমরান,কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী,সেলিম সালাউদ্দিন,সাবেক চেয়ারম্যান খালিছ মিয়া,সাবেক চেয়ারম্যান এনামূল হক রাজা ।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওয়াহিদুর রহমান জুনেদ,শেখ শাহাবুদ্দিন,হুমায়ন কবীর,নুরুল ইসলাম,আব্দুল মুমিন,১নং খলিলুর ইউনিয়ন বিএনপির নেতা,আব্দুল ওয়াহিদ,২নং মনুমূখ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল কাইয়ূম,একাটুনা ইউনিয়ন বিএনপির বদরুল আলম নোমান,৮নং কনকপুর ইউনিয়ন বিএনপির আলী হোসেন,শুভ আহমেদ ।
সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়, সদ্য ঘোষিত সদর উপজেলার ইউনিয়ন বিএনপির কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে আসা এবং বিতর্কিতদের পদ-পদবী দেওয়া হয়েছে। ফলে দলের ভিতরে সৃষ্টি হয়েছে অসন্তোষ, ক্ষোভ ও হতাশা।
বিক্ষুব্ধ নেতারা জানান দলের স্বার্থেই দ্রুত এই কমিটি বাতিল করে পুনর্গঠন না হলে, তৃণমূল থেকে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা।
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার বিএনপির একাংশ বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
-
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার - আপডেট সময় : ০৭:০২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ১১১ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















