ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

প্রতিবন্ধীদের পাশে সিংড়া প্রশাসন: হুইল চেয়ার পেলো অসহায়রা

নাটোরের সিংড়া উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় সিংড়া উপজেলা প্রশাসন এবং নাটোর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

হুইল চেয়ার বিতরণের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং চলাফেরায় সহায়তা প্রদানের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের জীবনযাত্রা সহজ করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো তাদের চলাচলে যেমন সহায়ক হবে, তেমনি তাদের আত্মবিশ্বাসও বাড়াবে।’

এসময় উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, সোহাগবাড়ি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

প্রতিবন্ধীদের পাশে সিংড়া প্রশাসন: হুইল চেয়ার পেলো অসহায়রা

আপডেট সময় : ০৮:৫০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫