ময়মনসিংহের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক,অসংখ্য ছাত্র/ ছাত্রীর ওস্তাদ, নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভির ময়মনসিংহ করেসপন্ডেন্ট আমিনুল হক রোমান এর পিতা সদ্য প্রয়াত আলহাজ্ব ফয়েজ উদ্দিন মাস্টার সাহেবের দোয়া ও স্মৃতিচারণ সভা ফতেপুরের কাজিম উদ্দিন মাস্টার সাহেবের সভাপতিত্বে এবং গণমাধ্যম কর্মী ছাদেকুল ইসলাম ছাদেকের সঞ্চালনায় মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।
স্মরন সভায় উপস্থিত ছিলেন মরহুমের কলিগ গন, প্রখ্যাত আলেম সমাজ,সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং মরহুমের ব্যাপক ছাত্র/ ছাত্রীর সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত।এলাকার প্রখ্যাত আলেম মাওলানা আবু সাঈদ আনছারীর মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচী শেষ করা হয়।
ময়মনসিংহ প্রতিনিধি 


















