ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. লুৎফর রহমান বকসীকে প্রধান সমন্বয়কারী এবং মো. আশানুর রহমান ও মো. আজিজুর রহমানকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (১৪ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সদস্য সচিব মো. আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. সারজিস আলমের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক পত্রে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, আগামী তিন মাস অথবা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই সমন্বয় কমিটি কার্যকর থাকবে।

কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন, হাফেজ মো. সাব্বির হোসাইন, মো. আমিনুল ইসলাম, মো. শাকিল খান, মো. সৌরভ মিয়া, মো. এরশাদ আলী সূর্য, মো. বেল্লাল হোসেন বিপুল, মো. রাশেদুল ইসলাম রাশেদ, মো. রফিকুল ইসলাম, মো. কাওছার মিয়া, মো. রনজু মিয়া, মো. জিসান মিয়া, মো. মোস্তফা মিয়া, মো. আইয়ুব আহম্মেদ, মোছা. মাহমুদ কলি, মো. মোকাররম হোসেন, মো. আশিক মিয়া, মো. ওসমান গনি ও মো. শামিম মিয়া।

নবগঠিত কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. আজিজুর রহমান বলেন, ‘সুন্দরগঞ্জে দলের কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাণবন্ত করে তোলা এবং তৃণমূল পর্যায়ে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে একটি শক্তিশালী ও সুসংগঠিত দল গড়ে তোলা সম্ভব। দলের অভ্যন্তরে বিভাজনমূলক মনোভাব কিংবা ফ্যাসিস্ট প্রবণতার জন্য এখানে কোনো স্থান নেই, এবং তা কঠোরভাবে দমন করা হবে।’

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মো. লুৎফর রহমান বকসী বলেন, ‘আমরা চাই সুন্দরগঞ্জে এনসিপির সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ করা হোক। তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে চাই। দলীয় লক্ষ্য ও কর্মসূচি সফল করতে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় আমাদের।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এনসিপির সমন্বয় কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫