ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঈদে ‘বিড়ি’ নিয়ে চমক দিলেন জায়েদ খান!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ডিগবাজি’ নয় এবার ‘বিড়ি’ দিয়ে চমক দিলেন ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। ঈদের আনন্দ বাড়াতে দর্শকদের ভিন্ন স্বাদ দিলেন এ অভিনেতা।

সিনেমা আর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি তাকে পাওয়া গেল একটি গানের মিউজিক ভিডিওতে।
এবারের ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে এসেছে টিএম রেকর্ডস। পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কন্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ।

নতুন এ গানের কথা- ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না আনসার।…’ এমন অদ্ভুত কথার গানটি এরইমধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা।

গানের মিউজিক ভিডিওতে মডেল হতে নব্বই দশকের হিরোর লুকে হাজির হয়েছেন জায়েদ। এবারই প্রথম ঝলমলে পোশাকে মিউজিক ভিডিওতে হাজির হয়েছেন ঢালিউডের এ ভাইরাল হিরো।

চাঁদরাতের দিনই টিএম প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। গানটি প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ বলেন, সম্পূর্ণ অন্যরকম এক অভিজ্ঞতা। কাজটা করে দারুণ লাগছে। আমার বিশ্বাস, ঈদ উৎসবে গানটি দর্শকদের দারুণ আনন্দ দেবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঈদে ‘বিড়ি’ নিয়ে চমক দিলেন জায়েদ খান!

আপডেট সময় : ০৫:৪৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪