ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ট্রফি নিয়ে ফটোসেশনে না থাকার ব্যাখ্যা দিলেন তামিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

আগামীকাল বিপিএলের ফাইনালে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। তার আগে আজ সকালে ট্রফি নিয়ে ফটোসেশন হয়েছে ঢাকার ঐতিহ্য আহসান মঞ্জিলে। যদিও ফটোসেশনে ছিলেন না বরিশালের অধিনায়ক তামিম ইকবাল ও কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

বরিশালের প্রতিনিধি হয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

আর কুমিল্লার প্রতিনিধিত্ব করেছেন জাকের আলী অনিক। ফটোসেশনে দুই অধিনায়কের না থাকা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

তামিম লিখেছেন, ‘বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি, এ জন্য দুঃখ প্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি।

অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এ রকম একটি আয়োজনে থাকা।’

কারণ হিসেবে তামিম জানিয়েছেন, ‘তবে গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল।

পাশাপাশি অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সব কিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে বের হওয়া তাই সম্ভব ছিল না আমার পক্ষে। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।’

শেষে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেছেন তামিম, ‘আমি ব্যক্তিগতভাবে সব সময়ই বিপিএলকে অনেক মূল্য দিয়েছি এবং এই টুর্নামেন্টকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছি।

কখনোই এই টুর্নামেন্টকে কোনোভাবে খাটো করতে চাইনি। বিপিএলের জন্য কোনো কিছু করার সুযোগ পেলে ভবিষ্যতেও এগিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আজকের পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না এবং এ জন্য আবারও দুঃখ প্রকাশ করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ট্রফি নিয়ে ফটোসেশনে না থাকার ব্যাখ্যা দিলেন তামিম

আপডেট সময় : ০২:০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪