ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিপিএল: আরও এক রাত হাসপাতালে মোস্তাফিজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

অনুশীলনে মাথায় বলের আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমানকে আরও এক দিন হাসপাতালে থাকতে হচ্ছে। সব ঠিক থাকলে আগামীকাল তাঁর হোটেলে ফেরার কথা।

মোস্তাফিজের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের ফিজিও এস এম জাহিদুল ইসলাম আজ জানিয়েছেন, ‘মোস্তাফিজ এখন বিপদমুক্ত। আজ থেকে তাঁর ক্ষত ড্রেসিং করা শুরু হয়েছে। আশা করছি আগামীকাল সে হাসপাতাল থেকে ছাড়া পাবে।

গতকাল চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অনুশীলনে বলের আঘাতে মাথা ফেটে যায় মোস্তাফিজের। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মাথায় দেওয়া হয় পাঁচটি সেলাই।

সিটি স্ক্যানের পর অবশ্য সুখবরই মিলেছে। মোস্তাফিজের চোট শুধু মাথার বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। তবে তখন বলা হয়েছিল সব ঠিক থাকলে ২৪ ঘণ্টা পরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। এখন সেখানে থাকতে হচ্ছে ৪৮ ঘণ্টা।

গতকাল নেটে অনুশীলনের সময় মোস্তাফিজ মাথায় বলের আঘাত পান। রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লার অনুশীলনে মোস্তাফিজের বোলিংয়ের সময় এই দূর্ঘটনা ঘটে। হাসপাতালে স্ক্যান করানোর পর জানা যায়, মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

বিপিএল: আরও এক রাত হাসপাতালে মোস্তাফিজ

আপডেট সময় : ০৮:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪