ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

চীনা নাগরিককে মানবপাচারের অভিযোগে আটক, ৫ কিশোরী উদ্ধার

মানবপাচারের অভিযোগে এক চীনা নাগরিককে আটক করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। আটক নাগরিকের নাম জিসাও সুহুই (৩৪)। এ সময় ৫ কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ই জুন) ঢাকার উত্তরার একটি ফ্লাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধার কিশোরীদের পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল বলে পুলিশ জানায়। এ ঘটনায় অভিযুক্ত নারী সুমি চাকমা ওরফে হেলি (৩৬) নামে একজন পলাতক আছেন। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, অভিযুক্ত সুমি চাকমা জেলার পানছড়ির এক বাসিন্দাকে চীনে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখায়। একপর্যায়ে সে রাজি হয় এবং তার বান্ধবী আরেকজনকে জানালে সেও যেতে রাজি হন। সুমির কথা অনুযায়ী, তারা খাগড়াছড়ি থেকে ঢাকার উত্তরায় আসেন। সেখানে আসার পর তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফ্লাটে আটকে রাখা হয়।
পরে এই ঘটনায় ভিকটিমদের পরিবার থেকে অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে রোববার ভোরে ঢাকার উত্তরা থেকে জিসাও সুহুইকে আটক করা হয়। এ সময় আটকে রাখা ৫ জন কিশোরীকে উদ্ধার করা হয়। তাদের দুজন খাগড়াছড়ির এবং তিনজন রাঙ্গামাটির বাসিন্দা। কিশোরীরা ১৫ থেকে ১৭ বছর বয়সী বলে জানা গেছে।

এদিকে বিকেলে আটক চীনা নাগরিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

চীনা নাগরিককে মানবপাচারের অভিযোগে আটক, ৫ কিশোরী উদ্ধার

আপডেট সময় : ০৭:৩৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪