ফরিদপুরের সদরপুর উপজেলায় সাধারণ ছাত্র-জনতার ব্যানারে অবৈধ বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙন ও জনজীবনে দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের তীব্রতা ও জনজীবনে এর নেতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন। তারা অবৈধ বালু উত্তোলনকারীদের সিন্ডিকেট ভেঙে দিতে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা পাঁচ দফা দাবি পেশ করেন:
১. বালুবাহী ট্রাকের চাপায় মৃত্যুর ঘটনায় সদরপুর থানার ওসিকে দায় নিতে হবে এবং সঠিক সহায়তা না দিলে তাকে অপসারণ করতে হবে।
২. অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করতে হবে।
৩. নিয়মিত মনিটরিং ব্যবস্থা চালু করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ করতে হবে।
৪. আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
রানা অর্ণব (ফরিদপুর) প্রতিনিধিঃ 


















