ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কাশিয়ানীতে ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে হামলা, প্রাণ গেল এক নারীর

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধানক্ষেতে সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বোরো ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে শিলার স্বামী কাওছার মোল্যার সাথে ব্লক মালিক রবি মোল্যার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় রবি মোল্যার লোকজন গৃহবধূ শিলা ও তার ছেলে লিমন, দেবরের স্ত্রী মারুফা খানম এবং ননদ জামাই আজিম খানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধানক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কাশিয়ানীতে ধানক্ষেতে সেচ দেওয়া নিয়ে হামলা, প্রাণ গেল এক নারীর

আপডেট সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫