ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটসাইকেল আরোহী জুনায়েত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার খলসি বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোনায়েত (৩০) উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুর মিয়ার পুত্র। তিনি একজন কোরআনের হাফেজ এবং চকরহিমাপুর নূরানী মাদরাসায় চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মসজিদে তারাবির নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জোনায়েত। খলসি বটতলা নামক স্থানে পৌঁছলে দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয়

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় : ০৫:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫