জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনের অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা প্রর্যন্ত জেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এই মানববন্ধন অবস্থান কর্মসূচি পালিত হয়। মানববন্ধন সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মো: আব্দুল মোতালেব।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাচন কমিশনার কায়ছার মোহাম্মদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম, সহকারী প্রগরমার আকাশ মন্ডল, ছাত্র প্রতিনিধি ফরিদ আলম সহ আরো অনেকেই।
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় নির্বাচন অফিসের মানববন্ধন ও কর্মবিরতি
-
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি - আপডেট সময় : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ১০০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















