নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাপসুল এক যোগে খাওয়ানো উপলক্ষে উপজেলা অবৈধকরণ ও পরিকল্পনা সভা উপজেলা পরিষদ মিলনে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে অনুষ্ঠিত সবাই জানানো হয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এ কার্যক্রম বাস্তবায়ন করবে ”এদিকে নিয়ামতপুরে একযোগে ৬ থেকে বার মাস বয়সী ২৬৯৭ জন শিশুকে নীল ক্যাপসুল ও এক থেকে পাঁচ বছর বয়সী ২৫ হাজার ৮৮১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। নিয়ামতপুর উপজেলার৮ ইউনিয়নের ১৯৩ টি কেন্দ্রে আগামী ১৫ মার্চ ক্যাপসুলগুলো খাওয়ানো হবে বলে জানানো হয়েছে । সভাই উপস্থিত ছিলেন নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার প্রণব কুমার সাহা সমাজসেবা কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা সংবাদকর্মী স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।
মো: মাসুদ রানা মিশু, নওগাঁ জেলা প্রতিনিধি 









