ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান

কক্সবাজারে জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহত ৪৮ জনকে লাখ টাকার চেক বিতরণ

জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার কার্যক্রমে বিন্দু পরিমান গাফেলতি দেখলে আবারও আবু সাঈদের মত বুক চিতিয়ে, মীর মুগ্ধের মত পানি নিয়ে ছাত্র-জনতা মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বৃহস্পতিবার দুপুরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহতদের’ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার শহীদ ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিবার ৫ লাখ টাকা এবং জেলার আহত ৪৭ যোদ্ধাকে এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।

এসময় জুলাই-আগস্ট আন্দোলনে আহত ও শহীদদের প্রসঙ্গ তুলে ধরে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আন্দোলনে শহীদদের ও আহতদের এই ত্যাগ কোনভাবে পূরণ করা সম্ভব নয়। দেশের জন্য ত্যাগের সাহস সবার থাকে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, ‘কক্সবাজারে আহত ও শহীদ পরিবারগুলো বর্তমানে অত্যন্ত কষ্টে দিনযাপন করছে। প্রশাসন সাধ্যমত তাদের পাশে দাঁড়িয়েছে। রমজানের শুভেচ্ছা উপহার প্রদানসহ ইতিপূর্বেও এসব সাহসী যোদ্ধাদের সহায়তা প্রদান করেছিল।

অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্দোলনে কক্সবাজার জেলায় ৪ জন শহীদ এবং ৮২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬২ জনের কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এদের মধ্যে একজন শহীদ সহ আহত ৪৮ জনকে সহায়তা দেয়া হলো আজ।

এর আগে জেলার আরও ৩ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয়

কক্সবাজারে জুলাই-আগস্ট অভ্যুত্থানে হতাহত ৪৮ জনকে লাখ টাকার চেক বিতরণ

আপডেট সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫