ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান

কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিলল ৬ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি 

কুষ্টিয়ার ভেড়ামারায় যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ৬ কোটি ২৫ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) ও ভারতীয় সিটি গোল্ডের জুয়েলারি উদ্ধার করেছে বিজিবি-৪৭। এ সময় ১২ বোতল ভারতীয় এলএসডি ও বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বুধবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনে খুলনা হতে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে করে এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রীর একটি বড় চালান ঢাকা যাচ্ছে- এমন খবর পেয়ে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভেড়ামারা রেলস্টেশনে অবস্থান নেয়।

বুধবার দুপুর ১টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেন ভেড়ামারা রেলস্টেশনে এসে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি শুরু করে। এ সময় ৫০ এমএলের ১২ বোতল ভারতীয় এলএসডি ও ভারতীয় বিভিন্ন প্রকারের ১২১০ পিস সিটি গোল্ডের জুয়েলারি সামগ্রী উদ্ধার করা হয়। এলএসডি ও সিটি গোল্ডের জুয়েলারির আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। উদ্ধারকৃত এলএসডি ও জুয়েলারি উদ্ধারের ব্যাপারে বিধি অনুযায়ী ভেড়ামারা রেলওয়ে স্টেশন খানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয়

কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিলল ৬ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি 

আপডেট সময় : ১২:৩৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫