ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সরকারের একজন কর্মচারী হয়ে আমার দায়িত্ব মানুষের জন্য কিছু করা-জেলা প্রশাসক গোপালগঞ্জ

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেছেন, সরকারের একজন কর্মচারী হয়ে আমার দায়িত্ব মানুষের জন্য কিছু করা।মানুষের দুঃখ কষ্ট দূর করতে সরকার থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অনেক সময় প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষেরা সরকারি সেবা থেকে বঞ্চিত হয়ে থাকে।

বুধবার(৫মার্চ)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান আরো বলেন, হাঁটাচলা করতে অক্ষম ও প্রকৃত দরিদ্র মানুষদের বাছাই করে আজ এই হুইল চেয়ার দেওয়া হল। এই কার্যক্রম চলমান থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার বিভিন্ন বয়সের ১৭জন শারীরিক প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।

এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, ইসতিয়াক মাহমুদ, ফারদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সরকারের একজন কর্মচারী হয়ে আমার দায়িত্ব মানুষের জন্য কিছু করা-জেলা প্রশাসক গোপালগঞ্জ

আপডেট সময় : ০৪:৩৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫