ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ডিবির হাতে আটক

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামলকে তার সহযোগী কামরুলকে রাজধানী থেকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে লালমনিরহাট ডিবি পুলিশের  ওসি সাদ আহমেদের নেতৃত্বে ডেভিল হান্ট কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ এবং ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ০৫ আগস্ট এর পর থেকে আবু বকর সিদ্দিক শ্যামল ও তার অন্যতম সহযোগী কামরুল বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন-ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং জুম প্লাটফর্মে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান বৈধ সরকারকে উৎখাত করে পলাতক প্রধানমন্ত্রীকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপের সাথে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলার ক্ষতিকর কার্য এবং বর্তমান বৈধ সরকারের বিরুদ্ধে ঘৃণাবোধ সৃষ্টি এমনকি জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছেন।  আবু বক্কর সিদ্দিক শ্যামল (৪২),হাতীবান্ধা উপজেলার মধ্য গুড্ডিমারি এলাকার আতিয়ার রহমানের ছেলে তিনি লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে হাতিবান্ধা থানা ও  আরএমপি কোতোয়ালি থানার একাধিক মামলা রয়েছে। তার সহযোগী কামরুল হাসান (৩২) বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জয় বাংলা ব্রিগেড এর সক্রিয় সদস্য বলে জানানো হয়। কামরুল লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম আঙ্গরপোতা সরদার পাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

এ ব্যাপারে লালমনিহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ডেভিল হান্ট কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ ০২ এবং ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত শ্যামল ও তার সহযোগী ০৫ আগস্ট ২০২৪ এর পর স্থানে আত্মগোপনে থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন। তাদের নামে হাতীবান্ধা ও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ডিবির হাতে আটক

আপডেট সময় : ০৬:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫