কুষ্টিয়ার খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদ নিয়ে উস্কানিমূলক কথাবার্তা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বড় ধরনের সহিংসতা হতে পারে বলে আশংকা করছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
এরই জের ধরে রোববার) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুনের কাছে অভিযোগ করেন প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়রা।
বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুন্ন রাখতে সুষ্ট নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচনের দাবি জানান শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি উর্ধতন কতৃপক্ষকে অবহিত করবো।
ইউএনও প্রদীপ্ত রায় দীপন জানান, বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত জেনেছি। তিনিও উর্ধতন কতৃপক্ষকে অবহিত করার কথা জানান।
যশোর শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মো: ডালিম হোসেন জানান, বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক কতৃক অভিযোগ পেয়েছি। দ্রুতই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এন এইস সোহান, কুষ্টিয়া : 









