কুষ্টিয়ায় মালিকবিহীন অবস্থায় ১ কেজি ২০০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেছে ৪৭ ব্যাটালিয়ন বিজিবি।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি বিকেলে পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এক কেজি দুইশত গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ষাট লক্ষ টাকা। উদ্ধারকৃত কোকেনের বিষয়ে বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এন এইস সোহান, কুষ্টিয়া : 









