ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নিতপুর মহিলা আলিম মাদ্রাসার দাখিল ও

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর মহিলা আলিম মাদ্রাসার ২০২৫ খ্রি. দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল করিম। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা কামনা করে বলেন, “পরীক্ষা হলো জীবনের একটি ধাপ মাত্র, তবে একাগ্রতা ও পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী তাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।”

বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ মো. ইয়াছিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি শিক্ষক মো. আব্দুল খালেক।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী বক্তব্য প্রদান করেন দশম শ্রেণির শিক্ষার্থী আঙ্গুরী খাতুন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন উসরাত জামিলা। এ সময় তারা মাদ্রাসার শিক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক ও তাদের স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মো. দূরুল হোদা, মোহাম্মদ আলী, তাবারক আলী, সহকারী শিক্ষক মো. তুহিন রেজা, মো. সাদেকুল ইসলামসহ সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ ও মাদ্রাসার অন্যান্য কর্মকর্তারা।

পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল করিম। এ বছর দাখিল থেকে ২০ জন এবং আলিম থেকে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিতপুর মহিলা আলিম মাদ্রাসার দাখিল ও

আপডেট সময় : ০৪:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫