ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমি দূর থেকে আসি নাই। এই জেলার সন্তান আমি। সদরপুরের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কৃষ্ণপুরের পাশের ইউনিয়নে আমার বাড়ি। আমি আপনাদের সন্তান। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের একজন হতে চাই।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ইউনিয়ন শাখার আয়োজনে কৃষক সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি রাজনীতি করি ৩৮ বছর, আমার এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে একদম সাধারণ গৃহস্থ পরিবার থেকে এসেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন নিশ্চিত করেছেন। আমি আপনাদের ভালোবাসা নিয়েই অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো।

সদরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।

এসময় আরো উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি’র সভাপতি, কাজী বদরুজ্জামান (বদু) সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

আপডেট সময় : ০৭:৪১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫