ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী বাসের ড্রাইভার ও সুপারভাইজার নিহত, আহত-১৫

গোপালগঞ্জে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ড্রাইভার ও সুপার ভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও জেলা সদরের গোবরা এলাকার মনসুর আলী শেখের ছেলে মন্টু শেখ ও একই বাসের সুপারভাইজার আরিফ হোসেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও সোহাগ পরিবহন খুলনার দিকে যাচ্ছিল। ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে পৌঁছালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সোহাগ পরিবহন কে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের পিছনে ধাক্কা দেয়। এসময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ ভেঙ্গে দুমড়ে মুছে যায়। এ সময় বাসের ড্রাইভার ও সুপারভাইজার সহ ১২জন আহত হন।আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার সুব্রত সাহা বাসের ড্রাইভার মন্টু শেখও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে ড্রাইভার ও সুপার বাজারের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী বাসের ড্রাইভার ও সুপারভাইজার নিহত, আহত-১৫

আপডেট সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫