ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১

ফরিদপুরের সদরপুরে ড্রাম ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে শামসেল বিশ্বাস (৮০) নামে একজন নিহত হয়েছে। সে মাগুরা জেলার সদর থানার মৈশাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কে কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, মাগুরা জেলা সদর থানাধীন মৈশাডাঙ্গা গ্রাম থেকে ১০ জন লোক একটি মাহিন্দ্র ভাড়া করে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের উদ্দেশ্যে রওনা দিয়ে মজুমদার বাজার এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ইট বোঝাই ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মাহিন্দ্রায় থাকা তিনজন যাত্রী আহত হয়। আহত অবস্থায় তাদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামসেল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের গন্তব্যস্থলে চলে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

সদরপুরে ড্রামট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত, ১

আপডেট সময় : ০৭:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫