ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

কক্সবাজারে রামুতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের রামুতে বাসের সাথে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছে এবং দুইজন আহত হয়েছে। হতাহত ৩ জনই মোটরসাইকেল আরোহী। নিহত জাহিদ (৩০) সিলেটের জাফলং এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- কক্সবাজার অভিমুখি মোটর সাইকেল বহরের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটর সাইকেল দুটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

কক্সবাজারে রামুতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫