ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সদরপুরে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী ও ছাত্রলীগ নেতাসহ আটক ৩

অপারেশন ডেভিল হান্ট-এর অভিযানে ফরিদপুরের সদরপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজার এলাকা থেকে তাদের আটক করে সদরপুর থানা পুলিশ।

আটকরা হলেন, সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক টুটুল খাঁন, ঢেউখালি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবুল খাঁন ও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঈন খাঁন।

পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ও নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব বলেন, ‘অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি প্রতিরোধে উপজেলার ঢেউখালি ইউনিয়নের পিয়াজখালি বাজারে অভিযান চালিয়ে অরাজকতা সৃষ্টিকারীদের আটক করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ নির্দেশনায় নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সদরপুরে অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী ও ছাত্রলীগ নেতাসহ আটক ৩

আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫