ঢাকা ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব

নওগাঁর বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী শুরু হয়েছে পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা সদরে অবস্থিত স্কুল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, তার সহধর্মীনি মনিরা সুলতানা, বিদ্যালয়ের পরিচালক আলহাজ্ব লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুর রহিম বাবলু ও প্রধান শিক্ষক আবু জর গিফারী সহ অন্যরা।

মেলায় ৮ টি স্টলে বিভিন্ন পিঠা-পুলি দিয়ে পসরা সাজিয়ে বসে শিক্ষার্থীরা। যেখানে গোলাপ, রুল, ভিজানা, চিতই পিটা, পাকান, পাটি সাপটা, কুশলি, নকশি, দুধ খেজুর ও সাত খুপিসহ অন্তত ২০-২৫ ধরনের পিঠা দিয়ে স্টল সাজানো হয়েছে।প্রকারভেদে ২০ টাকা থেকে ৫০ টাকা পিস বিক্রি হয়। সকাল থেকেই পিঠা মেলা প্রাঙ্গন ছিল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমণ্ডলী ও জনসাধারণের পদচারণায় মুখরিত। এ ধরণের ভিন্নধর্মী একটা আয়োজন উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা ভীষণ খুশি।

আয়োজকরা জানান- কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি পিঠা। সেগুলোকে টিকিয়ে রাখতে ও সবাইকে পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ মেলার আয়োজন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। তিনি বলেন- পিঠা আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। এই সংস্কৃতির সাথে আমরা পরিচিত হওয়ার পাশাপাশি শিকড়ের সাথে অতপ্রোত ভাবে জড়িত হবে। নতুন প্রজন্মরা পিঠাগুলো চিনতে পারবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বদলগাছী উপজেলায় মাইলস্টোন হাইস্কুলে দিনব্যাপী পিঠা উৎসব

আপডেট সময় : ০৬:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫