ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

মধুখালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে ডুমাইন ইউনিয়ন পরিষদ চত্বরে মধুখালী থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এস এম নুরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল (পিপিএম)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত আলোচনায় তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার বলেন, “আমার পুলিশ বাহিনীর কেউ যদি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়, সঙ্গে সঙ্গে আমাকে জানান, আমি যথাযথ ব্যবস্থা নেব।”

এছাড়া, সভায় এলাকাবাসী ডুমাইন ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

মধুখালীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫