ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র

নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এ প্রতিপাদ্যে নওগাঁয় তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইবনুল আবেদনী এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহান, বিসিক উপ-ব্যবস্থাপক শামিম আল মামুন, জেলা ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বিম বারী, উদ্যোক্তা তসলিমা ফেরদৌস ও আহসান হাবীবসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন । যুব ও উদ্যোক্তা সমাবেশ ২৭টি উদ্যোক্তার স্টল অংশ নেয়।

সমাবেশের আগে প্রধান অতিথি জেলা বনবিভাগের পক্ষ থেকে বিনামুল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে নৃত্য ও গান পরিবেশিত হয়।

আয়োজকরা জানান- এ উৎসবের মাধ্যমে স্থানীয় যুব সমাজ তাদের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। তাদের উদ্ভাবনীর মাধ্যমে বেকারত্ব দুর হবে এবং স্বচ্ছলতা ফিরে আসবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক ।

নওগাঁয় যুব ও উদ্যোক্তা সমাবেশ

আপডেট সময় : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫