ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

দেশে গত ১৬ বছর আইন ছিলো আদালত ছিলো, কোন বিচার ছিলোনা

  • মামুন হোসেন, ভোলা
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে দেশের সাধারন জনগণ এ স্বাধীনতা ভোগ করবে। গত ১৬ বছরে বিএনপি যে নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে কিন্ত সেই বিএনপি দেশের জনগনকে ছেড়ে পালিয়ে যায়নি। অথচ আওয়ামী লীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে।

গতকাল সোমবার বিকালে চরফ্যাসন সদর রোডে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংর্বধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশে মানুষের ভোটের অধিকার হরন করেছে। রাতের আধারে ভোট দিয়ে বার বার ক্ষমতা দখল করেছেন। বাংলাদেশে একটি নির্বাচন কমিশন ছিলো কিন্তু বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ছিলোনা।
তিনি আরো বলেন, গত ১৬ বছর দেশে আইন ছিলো আদালত ছিলো। কোন বিচার ছিলোনা। আদালতে দাড়িয়ে থাকা বিচার প্রার্থী রাজনৈতিক পরিচয়ে বিচারিক রায় নির্ধারিত হতো। সাধারন মানুষ কোন বিচার পেতো না। দেশে প্রশাসন ছিলো কিন্ত কোন নিরপেক্ষতা ছিলোনা।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে আয়োজিত গণসংর্বধনা সভায় বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. রাসেল মাহমুদ,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, আবদুর রর, ইয়ারুল আলম লিটন, মো. কবির হোসেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এড. মো. তসলিম, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আবদুল কাদের সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কয়ছর আহম্মেদ কমল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় ভরে উঠে চরফ্যাসন পৌর সদর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

দেশে গত ১৬ বছর আইন ছিলো আদালত ছিলো, কোন বিচার ছিলোনা

আপডেট সময় : ০৬:৫৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫