ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ফরিদপুরে মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যু,আহত ১৬

ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা(৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার ছেলে।
হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকায়(থানার পিছনে) একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে কোন পাখি আক্রমণ করে। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে আহত করে। মৌমাছির কামড়ে অন্তত ১৬ জন আহত হন। আহতদের মধ্যে পশ্চিম গাড়াখোলা এলাকায় দেবেশ দাসের ছেলে শান্ত দাস(২৫) ও নান্নু শেখের ছেলে মহাশিন শেখকে(১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
এর সত্যতা নিশ্চিত করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডা: কবির সরদার বলেন, হাসপাতালে আনার আগেই শুশান্ত সাহার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্তত ২০ থেকে ৩০ কামড়ের চিহ্ন দেখা যায়। তবে তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন। এছাড়াও দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ফরিদপুরে মৌমাছির কামড়ে এক যুবকের মৃত্যু,আহত ১৬

আপডেট সময় : ০১:৩৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫