ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সব সমস্যার সমাধান সম্ভব, প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরে তার প্রথম সাক্ষাৎকারে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র সমালোচনা করেছেন। বাইডেনের মেয়াদের শেষ দিনে পরিবারের সদস্য ও কর্মকর্তাদের ক্ষমার প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, তিনি নিজেকে এবং তার প্রশাসনের সদস্যদের ক্ষমা করার প্রস্তাব পেলেও তা প্রত্যাখ্যান করেন।

নিজেকে ক্ষমা করিনি, কারণ আমরা কোনো ভুল করিনি,’ ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন। তিনি আরও উল্লেখ করেন, তার প্রশাসনের অনেকেই ছিলেন ‘অসাধারণ দেশপ্রেমিক’ যারা অযথা কষ্ট সহ্য করেছেন।

ওভাল অফিসে ফেরার অভিজ্ঞতা সম্পর্কে ট্রাম্প বলেন, এটি কঠিন ছিল এবং আমি মনে করি আমাদের এখানে আসার প্রয়োজনই পড়ার কথা ছিল না। ২০২০ সালের নির্বাচন নিয়ে পুনরায় তার দাবিগুলো তুলে ধরে তিনি জানান, যদি সে সময় তার জয় নিশ্চিত হতো, তাহলে বর্তমান সমস্যাগুলো এড়ানো যেত।

তিনি দাবি করেন, আজ আমেরিকায় যে মুদ্রাস্ফীতি, আফগানিস্তান বিপর্যয়, ইসরায়েলের অক্টোবর ৭ হামলা, কিংবা ইউক্রেন যুদ্ধ চলছে, সেগুলো ঘটত না। তবে এসব সমস্যার সমাধান সম্ভব।

অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের হয়তো ‘সাংকচুয়ারি সিটিগুলোর’ জন্য তহবিল বন্ধ করতে হবে। এই শহরগুলোতে থাকা অনেক মানুষও সেগুলোর বিপক্ষে।’

টিকটকের নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, চীনে তৈরি সবকিছু নিয়েই এ ধরনের কথা বলা যেতে পারে। তবে টিকটক থেকে চীন তরুণদের ওপর নজর রাখছে, তা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ?

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় জড়িত প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করার বিষয়টি নিয়েও ট্রাম্প আত্মবিশ্বাসী। তিনি বলেন, তাদের বেশিরভাগই সম্পূর্ণ নির্দোষ ছিলেন।

ট্রাম্প আরও জানান, রিপাবলিকান কংগ্রেসে এখন বেশ ঐক্যবদ্ধ। তিনি বলেন, আমরা আমাদের দেশকে আবারও ঠিক পথে ফিরিয়ে আনতে পারি। যদি এই নির্বাচন আমরা না জিততাম, তাহলে দেশ চিরতরে হারিয়ে যেত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সব সমস্যার সমাধান সম্ভব, প্রথম সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৫:৫৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫