ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড বাজার থেকে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী ভুয়া সাংবাদিককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) দিবাগত গভীররাতে ঐ দুই নারী সাংবাদিক তাদের গলায় দৈনিক সরেজমিন ও চ্যানেল এস টিভির কার্ড ঝুলিয়ে মাইক্রোবাসে গাঁজা নিয়ে যাচ্ছিল।
আটককৃতরা হলেন, বরিশাল বেতাগী থানার বেতাগী গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিয়া শীতল (২০) ও বাগেরহাটের কচুয়া থানার সোহাগ মাতুব্বরের স্ত্রী মারিয়াম বেগম(২২)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, সোমবার রাতে ঢাকা থেকে ভাঙ্গাগামী ঐ মাইক্রোবাসটিকে ভাঙ্গার হাইওয়ে থানার সামনে পুলিশ সিগন্যাল দিলে চালক তা অমান্য করে গতি বাড়িয়ে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে। মাইক্রোবাসটির চালক ভাঙ্গার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। এসময় সাদা ঐ মাইক্রোবাসটি তল্লাশী করে ৬ প্যাকেটে ১৫ কেজি গাজা, ৩ টি মোবাইল ও সাদা নোয়া মাইক্রোবাস সহ গলায় সাংবাদিকের কার্ড ঝুলানো দুই নারী ভুয়া সাংবাদিককে আটক করে থানায় আনা হয়। তারা দু’জন ঢাকার সাইনবোর্ড থেকে ১৫ কেজি গাজাঁ নিয়ে ভাঙ্গায় আসছিল পাচারের জন্য। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে ভুয়া সাংবাদিকের পরিচয়ে তারা মাদক পাচার করত।
তাদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। আটক দুই নারীকে আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ ২ নারী ভুয়া সাংবাদিক আটক

আপডেট সময় : ০৪:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫