ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মুস্তাফিজুর আহম্মেদ আসিফ খাঁন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাফিজুর আহম্মেদ আসিফ খাঁন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিন শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে এঊ সদরপুর সরকারী কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোতালেব বলেন, মুস্তাফিজুর আহম্মেদ আসিফ খাঁন নিজ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিল। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটো গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর নেওয়ার পথে আসিফ খাঁন পথিমধ্যে মারা যান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে । এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সদরপুরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

আপডেট সময় : ০৪:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫