ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কুষ্টিয়ায় চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুষ্টিয়াসহ সারাদেশে চালের দাম বৃদ্ধি পাওয়ায় পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার সময় কুষ্টিয়া শহরের বড় বাজারের বিভিন্ন চালের দোকান ঘুরে দেখেন জনাব মোঃ তৌফিকুর রহমান- জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া। জনাব মোঃ মিজানুর রহমান- পুলিশ সুপার, কুষ্টিয়া। পার্থ প্রতিম শীল – উপজেলা নির্বাহী অফিসার কুষ্টিয়া। মো: আল্-ওয়াজিউর রহমান – জেলা খাদ্য নিয়ন্ত্রক, কুষ্টিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্মকর্তা বিন্দু, র্যাবের কর্মকর্তাবৃন্দ ও আনসার সদস্য। ভোক্তা নিয়ন্ত্রক অধিদপ্তর ও খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের যৌথ অভিযানে কুষ্টিয়া শহরের বড় বাজারের বেশ কয়েকটি দোকানে জরিমানা ধার্য করা হয়। এছাড়াও অনেক দোকানদারকে সতর্ক করে দেওয়া হয়। পাইকারি ও খুচরা দোকান ঘুরে সামান্য জরিমানা করলেও ধান চালের মোকাম খাজানগরের অটোমেটিক চালকলে যাননি আভিযানিক দল। সেখানে তথ্য সংগ্রহ করেছে মনিটরিং দল। এভাবে অভিযান চালিয়ে ২-৪ হাজার টাকা জরিমানা করে লাভ হবে না বলছেন সচেতন নাগরিক। চালের সিন্ডিকেট ভাঙতে হলে উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য অধিদপ্তর ও পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্লাস্টিকের বস্তায় চাল রাখা, মূল্য তালিকার সঙ্গে দরের সমন্বয় না থাকার অভিযোগে ২ টি দোকানকে সামান্য জরিমানা করা হয়েছে। চাল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির বড় কোন অনিয়ম পায়নি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বাজারে অভিযান করা হলেও অভিযান চালানো হয়নি দেশের দ্বিতীয় বৃহত্তম ধান-চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। বৃহস্পতিবার সকালে এখানকার অটোমেটিক মিলগুলোতে ঘুরে এসেছেন খাদ্য অধিদপ্তরের একটি মনিটরিং দল। এছাড়াও জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রকের নের্তৃত্বে খাদ্য বিভাগের আরো একটি দল বাজারে দর মনিটরিং করেছে। পরে দোকানদার ও ব্যবসায়ীদের মূল্য তালিকার সাথে সঙ্গতি রেখে চাল বিক্রি করার কথা বলেন তারা। এর ব্যত্যয় হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় চালের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫