ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ভারত থেকে এল ২৪৫০ মেট্রিকটন চাল

চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা দুই হাজার ৪৫০ মেট্রিকটন চাল দেশে এসেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ভারতের গেদে বন্দর দিয়ে ৪২টি রেল ওয়াগনে এ চাল দর্শনা রেলবন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়।

এ সময় ভারতীয় রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

চাল খালাসে নিযুক্ত সিঅ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান হাবু জানান, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এসব চাল আমদানি করেছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রফতানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে।

প্রসঙ্গত, ভারত থেকে এক লাখ ৫৯ হাজার মেট্রিকটন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার। দর্শনা রেলবন্দর দিয়ে আমদানি করা এ চালের প্রথম চালান দেশে ঢুকল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ভারত থেকে এল ২৪৫০ মেট্রিকটন চাল

আপডেট সময় : ০৬:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫