ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ মারা গেছেন

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই।

আজ (১৫ জানুয়ারি) বুধবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংককে সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’

মাস কয়েক আগে গুরুতর অসুস্থ হন শাহাদাৎ হোসাইন। অবস্থা অবনতির দিকে গেলে ব্যাংকক নেওয়া হয় তাকে। সে খবর ফেসবুকে জানিয়ে তনি লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না।’

তনি আরও লিখেছিলেন, ‘সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’

সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেছিলেন, ‘সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’ কিন্তু শেষ রক্ষা হলো না। চিরতরে চলে গেলেন এ নারী উদ্যোক্তার স্বামী।

আলোচিত সফল নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনি। শাহাদাৎ হোসাইনকে বিয়ে করে সমালোচনায় পড়তে হয়েছিল তাকে। তারপরও কোনো বাধাই আটকাতে পারেনি তাদের। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বুলিংয়ের শিকারও হয়েছেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে একজন নারী হিসেবে নিজের সাহসী প্রচেষ্টায় সফল উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তনি। তার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশে-বিদেশে বিক্রি হচ্ছে। গৃহিণী হয়েও তিনি একজন সফল উদ্যোক্তা।

তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউজ ‌‘সানভিস বাই টনি’র স্বত্বাধিকারী। সারাদেশে তার ১২টি শোরুম আছে। সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব তনি। তনির দ্বিতীয় স্বামী শাহাদাৎ হোসাইনও একজন সফল ব্যবসায়ী ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তা তনির স্বামী শাহাদাৎ মারা গেছেন

আপডেট সময় : ০৪:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫