ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ময়নামতি উপজেলা বাস্তবায়নে দ্রুত কমিশন গঠনের আহ্বান

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নে দ্রুত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী।

রোববার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিলে বৈঠকে এ দাবি জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তি নির্ভর এই যুগে সুবিধাবঞ্চিত, অবহেলিত ও হয়রানির শিকার এ এলাকার মানুষ। তাই এ বিষয়ে একসঙ্গে পদক্ষেপ নেওয়া জরুরি।

বৈঠকে বক্তারা ময়নামতি উপজেলা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া কয়েকটি দাবি তুলে ধরেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. আব্দুল মুনতাকিম।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতালের ডিএমডি কবির হোসেন।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবির ও মো. জিল্লুর রহমান। এতে উপস্থিত ছিলেন- ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আইনজীবী দিদারুল আলম, যুগ্ম সদস্য সচিব মাওলানা আব্দুল আউয়াল মো. আলাউদ্দিন, অধ্যাপক মো. মনিরুল হক ও মো. আবু মুসা সহ আরো অনেকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ময়নামতি উপজেলা বাস্তবায়নে দ্রুত কমিশন গঠনের আহ্বান

আপডেট সময় : ১১:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫