ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ফরিদপুরের গেরদায় রেলক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

জানা যায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পরে তাদের মধ্যে মারা যান আরও দুজন। এখনও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী ‘মধুমতি এক্সপ্রেস’ নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল গেটটিতে কোনো রেল ক্রসিংবার এবং গেটম্যান নেই। স্থানীয়দের অভিযোগ রেল ক্রসিং না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মৃত্যু হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, জেলা সদরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত এবং আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত

আপডেট সময় : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫