ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কাশ্মীরে গিরিখাতে সেনা যান পড়ে নিহত ৩

  • Mst Sweety
  • আপডেট সময় : ১২:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় শনিবার একটি সেনা ট্রাক গিরিখাতে পড়ে ৩ জন ভারতীয় সৈনিক নিহত হয়েছেন।  

সেনা সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২.৩০ টার দিকে এসকে পায়েন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রবল খারাপ আবহাওয়া ও দুর্বল দৃশ্যের কারণে সেনা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়।

সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি যান খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। আহত সৈনিকদের দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। এই কাজে স্থানীয় কাশ্মীরি বাসিন্দারা সহায়তা করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনায় তিনজন সাহসী সৈনিক নিহত হয়েছেন। সেনাবাহিনী তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

এর আগে গত মাসে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় আরেকটি সেনা ট্রাক ৩০০ ফুট গভীর গিরিখাতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৫ জন সৈনিক মারা যান এবং আরও ৫ জন আহত হন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কাশ্মীরে গিরিখাতে সেনা যান পড়ে নিহত ৩

আপডেট সময় : ১২:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫