ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩,আহত-২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন।
বুধবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কে দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাটাবো আতলাশপুর এলাকার মৃত ফালান দাসের ছেলে রাম দাস (৭০), একই এলাকার মৃত গোলাম রহমানের ছেলে ইবাদুল্লাহ (৭০) ও নতুন বাজার এলাকার হৃদয় (২৭)।

স্থানীয় জানান, বুধবার সকাল ৯টার দিকে হাটাব জেলেপাড়া এলাকার রূপসী-কাঞ্চন সড়কের পাশে ফুটপাত থেকে জেলেদের কাছ থেকে রাম দাস ও ইবাদুল্লাহ মাছ কিনছিলেন। এ সময় দ্রুত গতিতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে রাম দাস ও ইবাদুল্লাহকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত হন। আবু তাহের, রাধামন ও স্বর্বসর নামে আরও তিনজন আহত হন। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অপরদিকে, বুধবার ভোরে রাজধানী ঢাকার নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে হৃদয়, মুন্না ও শান্ত নামে তিন যুবক খেজুরের রস খেতে রূপগঞ্জে আসেন। পরে সকাল ৭টার দিকে খেজুরের রস খেয়ে রূপগঞ্জ থেকে ঢাকায় ফিরার সময় জেলেপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ইট বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে হৃদয় নিহত হন। মুন্না ও শান্ত গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুলতার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রাইভেটকারচালক ও ইট বহনকারী ট্রলি চালককে আটক করে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুটি ঘটনায় আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩,আহত-২

আপডেট সময় : ০১:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫