ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

নওগাঁর মহাদেবপুরে বছরের প্রথম দিনে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন ও আফতাব উদ্দীন নামের ২ জন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে।

নিহতরা হলেন, উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এ্যাসিসটেন্ড মোঃ আফতাব উদ্দীন। আহতরা হলেন, মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারক হোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাইয়ের ছেলে বাতরাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রোবাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ মোঃ হাশমত আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪

আপডেট সময় : ০১:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫