ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ আরো অনেকে।
সভায় মাদক, বাল্য বিয়ে, যৌতুক নিরসনসহ সড়ক-মহাসড়কে উচ্ছেদ অভিযানের বিষয়টি স্থান পায়। এছাড়াও চুরি, ডাকাতিক, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষন, হত্যা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থাণীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়।
উল্লেখ্য, গত ৩ মাসে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদক, মারামারির ঘটনায় রূপগঞ্জ থানায় ১২৮টি মামলা রুজু হয়েছে। তবে বিগত দিনের তুলনায় মাদক ৭০ ভাগ কমে এসেছে বলে বক্তারা দাবি করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৪:১২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪