ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

হাতিতে চড়ে বিয়ে করতে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিশান আহমেদ শাওন হাতিতে চড়ে বিয়ে করতে যাওয়া নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমলোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ছাত্রলীগ নেতা নিশান হাতির পিঠে চড়ে বিয়ে করতে যায় নবগ্রামের এক মেয়েকে। তার সঙ্গে ঘোড়ার গাড়িসহ অন্যান্য যানবাহনে প্রায় ছয় শতাধিক ব্যক্তি বরযাত্রায় অংশ নেয়।

এদিকে ছাত্রলীগ নেতা নিশানের এরকম বিয়ের আয়েজনে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।

জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান সৌমেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিভিন্ন দপ্তরের টাকা লুটপাট করে খেয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নিশান। ওই টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে করেছে সে। একজন নিষিদ্ধ সংগঠনের নেতা এ ধরনের বিয়ের আয়োজন করেছে সেদিকে পুলিশের নজর দেওয়ার প্রয়োজন ছিল।

সেখানে তো নাশকতামূলক অনেক পরিকল্পনা হতে পারে।

জেলা সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন বলেন, সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিজ্ঞ আদালত ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। সেই নিষিদ্ধ সংগঠনের একজন নেতার বিয়ে এমন এলাহী কাণ্ডে হচ্ছে সেদিকে স্থানীয় প্রশাসনের নজর দেওয়া উচিত ছিল।

এ বিষয়ে জানতে শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিশান আহমেদ শাওনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

হাতিতে চড়ে বিয়ে করতে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০২:২৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪