ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার কেবিএস কনভেনশন সেন্টারের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।  

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, রুবেল সেখানে সিসিটিভি ক্যামেরার সঙ্গে ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তার লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহত রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪