ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

ফাতেমা কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তাসনিম হোসেন (১১) নামে আরও এক শিশু। 

এছাড়াও জিম হোসেন (১০) নামের এক শিশুকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে ফাতেমা, তাসনিম ও জিম গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়।

এর মধ্যে নিখোঁজ তাসমিম খাতুন (১১) উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন (১০) বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুরে তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে জিম নামের এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাসমিম নামের আরেক শিশু নিখোঁজ রয়েছে। তাসমিম কয়েকদিন আগে নানাবাড়ি বেড়াতে এসেছে। তাকে উদ্ধারে রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরটিতে অভিযান চালাচ্ছিল।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে তারা দ্রুত বেথুলী গ্রামের পুকুরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেছেন। পুকুরটি অনেক গভীর। এখনও একজন নিখোঁজ রয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে আসতে রওনা দিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, এক শিশুর মৃত্যু হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছে। অন্য একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ

আপডেট সময় : ০২:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪