ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

মাদারীপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডের ৯নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুরুল সর্দার (৩২) তারতীলুল কুরান হিফজ মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসায় পাঠদান শেষে মোটরসাইকেল নিয়ে কালিরবাজার এলাকায় যাচ্ছিলেন নুরুল সর্দার। নতুন বাসস্ট্যান্ড এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেলে মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করে  মাদারীপুর জেলা ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন মামুন জানান, মোটরসাইকেল আরোহীর হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পায় নুরুল সরদার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

আপডেট সময় : ১২:৩০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪