ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মিয়ানমারের যুদ্ধে আতঙ্কিত হওয়ার দরকার নেই: কোস্ট গার্ড মহাপরিচালক

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেছেন, মিয়ানমারের জান্তার সাথে সে দেশের বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলমান। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

বুধবার (২৫ ডিসেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপে দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিয়াউল হক আরও বলেন, টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেয়ার জন্য কোস্ট গার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছে।

এসময় তিনি কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি অভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজ-খবর নেন।

মাদকদ্রব্য পাচারের ব্যাপারে কোস্টগার্ড প্রধান বলেন, মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে। মাদকদ্রব্য পাচারের সাথে সংশ্লিষ্ট এবং জড়িতদের নিরুৎসাহিত করার ব্যাপারে কোস্টগার্ড সক্রিয় রয়েছে। পাশাপাশি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ ও অভিযান চলমান রয়েছে। তবে মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে কোস্টগার্ড সর্বদা কাজ করে যাবে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মিয়ানমারের যুদ্ধে আতঙ্কিত হওয়ার দরকার নেই: কোস্ট গার্ড মহাপরিচালক

আপডেট সময় : ১০:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪