ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গভীর রাতে কোটালীপাড়া ইউএনওর কম্বল বিতরণ

গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।

গত সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিমপাড় থেকে রাধাগঞ্জ পর্যন্ত সড়কের দু’পাশের বিভিন্ন বাড়িতে গিয়ে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিঘলীয়া গ্রামের ৬০ বছরের বৃদ্ধা শেফালী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে। ঘরে গরম কাপড় ছিলো না। এই ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে আমাগো ইউএনও ম্যাডাম আমার বাড়িতে কম্বল নিয়ে আসলো। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, এটি আমাদের রুটিন মাফিক কাজেরই অংশ। সমাজের গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এই উপজেলায় সরকারিভাবে আশা কিছু কম্বল আমি আমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে শীতার্ত মানুষদের বাড়িতে পৌছে দিলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গভীর রাতে কোটালীপাড়া ইউএনওর কম্বল বিতরণ

আপডেট সময় : ১০:০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪